শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে আয়োজিত ‘ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেজ প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে টিপু মুন্সী বলেন, বছরের অন্যান্য সময়ের মতো সীমিত ব্যবসা করবেন রমজানে। অতিরিক্ত মূল্যে বিক্রি করা অন্যায়। অনেকেই আছেন যারা এক দুই মাসের খাবার একসঙ্গে কিনে থাকেন। এটা করা ঠিক নয়। এতে কৃতিম সংকট তৈরি হয়।

তিনি বলেন, পাঁচ কোটি মানুষকে আমরা সাশ্রয়ী মূল্যে খাদ্য দিচ্ছি। রমজানে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। পর্যাপ্ত খাদ্য মজুত আছে। কেউ অতিরিক্ত খাদ্য পণ্য কিনবেন না।

বাণিজ্যমন্ত্রী বলেন, যারা সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আকতার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রমুখ বক্তব্য দেন।

এমআই