শেয়ার বাজারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধি দল। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে এ সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিতে পারবেন।
সাক্ষাৎকালে পুঁজিবাজারের সার্বিক অবস্থা, বিগত কয়েক বছরের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ বিএসইসির ‘এ’ ক্যাটাগরি অর্জন, দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সম্পর্কে অবহিত করা হবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা,২৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]