গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে কেয়া কসমেটিকস। এ কোম্পানির শেয়ারের দর কমেছে ১৭.৮১ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পাটির এ দর কমেছে।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন কেয়া কসমেটিকসের ১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদার ১৪.১৯ শতাংশ, এল আর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১১.২৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৮.৯১ শতাংশ, যমুনা অয়েল ৮.৬১ শতাংশ, রহিমা ফুড ৮.৫৬ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস ৭.৬৩ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ৭.৪১ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইল ৬ শতাংশ এবং হামিদ ফেব্রিক্স ৫.৮২ শতাংশ দর কমেছে।

এমকে