ভারতের পেট্রাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিএসএফ'র হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী মোবাইলে জানান,পেট্রাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিএসএফ’র হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরা ২ দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়।
তিনি জানান, বাণিজ্য বন্ধ থাকায় সকাল থেকে ২ দেশের বন্দরে কোনো পণ্য বোঝাই ট্রাক প্রবেশ করেনি। তবে উভয় দেশের কাস্টমস কর্মকর্তারা আমদানি-রফতানি চালু করার জন্য লেবার ইউনিয়নের সঙ্গে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,ওপারে পেট্রাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিএসএফ’র হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরাই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। ফলে ভারতীয় কোনো পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের উভয়দিকে শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অর্থনীতি
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের পেট্রাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিএসএফ'র হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে





