অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ দিয়েছিলাম তা ব্যর্থ হয়েছে। এখন থেকে পেশাগতভাবে দক্ষ লোকদের এসব পদে নিয়োগ দেব।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের বৈঠকে শ্রীলংকায় ৫০ হাজার টন চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অর্থমন্ত্রী।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর