রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সঙ্গে অগ্রণী ব্যাংক বাংলাদেশ লি. একশ কোটি টাকার একটি কর্পোরেট ঋণ চুক্তি স্বাক্ষর করেছেন।

সোমবার রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজান উদ্দিন এই চুক্তি স্বাক্ষর করেন।

রাবি জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ প্রশাসক জানান, চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংক লি. এর পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা প্রধান মোহাম্মদ আব্দুর রব স্বাক্ষর করেন।

পরে ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক কল্পনা সাহা রাবি উপাচার্যের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা, জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল, এসপিও শরবিন্দু বসাক, রাবি শাখার সহব্যবস্থাপক মজির উদ্দিন, ঋণ কর্মকর্তা সঞ্জয় কুমার প্রমুখ।

এই ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ঋণ পাবেন। অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে সরল সুদে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য এ ঋণ দেয়া হবে।

কেএইচ/এসএইচ