অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ রফতানির পরিমাণ বাড়াতে সক্ষম হবে। কারণ বাংলাদেশ টিপিএস-ওআইসি (ট্রেড প্রিফারেনসিয়াল সিস্টেম) সদস্য দেশগুলোতে পণ্য রফতানি শুরু করতে যাচ্ছে।
জাতীয় সংসদে ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেট বক্তৃতা উপস্থাপনকালে মুহিত বলেন, এক চুক্তির আওতায় বাংলাদেশ টিপিএস-ওআইসি সদস্য দেশগুলোর কাছে ৪৭৬টি পণ্যের একটি তালিকা ইতোমধ্যেই পাঠিয়েছে।
বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৪-১৫ আর্থিক বছরের জন্য ২৫০,৫০৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
তিনি বলেন, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (এপিটিএ)-এর আওতায় আমরা ৪র্থ দফা ট্যারিফ আলোচনা চূড়ান্ত করেছি।
অর্থমন্ত্রী বলেন, সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নকে সব সময় গুরুত্ব দেয়।
তিনি বলেন, তামাক ও মাদক সংক্রান্ত ২৫টি পণ্য ছাড়া ভারত তাদের বাজারে আমাদের সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
'টিপিএস-ওআইসি সদস্য দেশগুলোতে শিগগিরই পণ্য রফতানি'
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ রফতানির পরিমাণ বাড়াতে সক্ষম হবে। কারণ বাংলাদেশ টিপিএস-ওআইসি (ট্রেড প্রিফারেনসিয়াল সিস্টেম) সদস্য দেশগুলোতে পণ্য রফতানি শুরু করতে যাচ্ছে। জাতীয় সংসদে ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেট





