এবারের বাজেটে ব্যক্তিশ্রেণীর সর্বনিম্ন আয়করের সীমা থাকছে ২ লাখ ২০ হাজার টাকা। তবে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। তাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ২ লাখ ২০ হাজার টাকার ওপর থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ৩ লাখ ১ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ৪ লাখ ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ ও ৫ লাখের ওপর থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৩০ লাখ টাকার ওপর থেকে অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
তবে নারী করদাতার বয়স ৬৫ বছরের ওপরে হলে তার করমুক্ত আয়ের সীমা হবে ২ লাখ ৭৫ হাজার টাকা। প্রতিবন্ধী করদাতার সর্বনিম্ন আয়কর সীমা হবে সাড়ে ৩ লাখ টাকা।
[b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]