সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ থাকলেও আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

এদিকে আগস্টে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।

এস