ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকের লেনদেন আগামী মঙ্গলবার বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সকল ব্যাংকের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ব্যাংক হলিডে উপলক্ষে বছরে দু’দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে।
বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। বছরের শেষে এবং অবছরের অর্ধেক সময়ে। বছরের শেষে ৩১ ডিসেম্বর এবং অর্ধেক সময়ে অর্থাৎ ১ জুলাই ব্যাংক হলিডে থাকে।

আর ব্যাংকের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন থাকার কারণে ব্যাংক হলিডে উপলক্ষে শেয়ারবাজারও বন্ধ থাকে।
তবে আগামী বুধবার থেকে যথারীতি লেনদেন চলবে।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর