প্রস্তাবিত ২০১৪-১৫ সালের বাজেটে কর অবকাশ সুবিধার সময়সীমা ২০১৫ জুন থেকে বাড়িয়ে ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে এ অবকাশ সুবিধা বাড়ানো হয়েছে বলে অর্থমন্ত্রী বাজেট বক্তব্য বলেছেন।
প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর কিছু পদক্ষেপসহ ব্যাপকভিত্তিক মূল্যসংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এতে  সভাপতিত্ব করছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হয়।  
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]