ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও সরালেন অর্থমন্ত্রী।

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় গভর্নরের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ব্যাংক সচিব এম আসলাম আলমকেও সরানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিকালে এই আলোচনা শুরুর আগে তিনি দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছিলেন।

তার আগে দুপুরে গভর্নর আতিউর রহমান পদত্যাগ করার পর তার উত্তরসূরি হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম সাংবাদিকদের জানান মুহিত।

 

এসএম