চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৫টি উপজেলার ভোট গ্রহণ উপলক্ষে তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধানদের কাছে পাঠিয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর, রোববার যে সকল উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, বরিশালের মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার আটপাড়া, ফেনীর ফুলগাজী, খুলনার দীঘলিয়া ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





