রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবিরকর্মী শহিদুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ বিক্ষোভ মিছিল করে রাবি শিবির।
রাবি শাখা শিবিরের মানবকল্যাণ সম্পাদক আহমদ জিয়াউদ্দীন বাবলুর নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে শুরু হয়ে মেইন গেটের কাছে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয় ।
সমাবেশে শিবিরের নেতাকর্মীরা বলেন, কোন কারণ ছাড়া রাবি শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন এবং শিবিরকর্মী শহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। অতি দ্রুত আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন রাবি শিবিরের অফিস সম্পাদক তহিরুল আহসান তোহা, সমাজসেবা সম্পাদক সুমন রেজা, মানবধিকার বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, ছাত্র আন্দোলন সম্পাদক বায়জিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে তালাই মারী থেকে রাবি শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবির কর্মী শহিদুজ্জানকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ ।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
রাবি শিবির নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ