শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থী ওয়ালিউল্লাহকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘হলে এক ছাত্রকে মারধরের খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। পরে তাকে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, ওয়ালিউল্লাহ ওই হলের ২১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। রাত সাড়ে ১১টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে ১০৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক সাহার নেতৃত্বে ৭-৮ জন ছাত্রলীগকর্মী তাকে মারধর করেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিবির সন্দেহে রাবি শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ
শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থী ওয়ালিউল্লাহকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে তথ্যনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।
















