২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত লাখো কণ্ঠে জাতীয় সংগীতের মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়। এতে ঢাবির শিক্ষক-কর্মচারীসহ প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাবির ক্যাম্পাসে এ মহড়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে আগামীকাল ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজন করেছে লাখো কণ্ঠে জাতীয় সংগীতের অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে ঢাবির প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে সবার জন্য প্যারেড গ্রাউন্ড উন্মুক্ত করে দেয়া হবে। সকাল ১০ টা পর্যন্ত সবাই প্রবেশ করতে পারবে। সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়ে ভাষণ দিবেন।
এরপর ১১টায় সবাই মিলে পরিবেশন করা হবে জাতীয় সংগীত। অবশ্য এর আগে বিভিন্ন শিল্পিরা গান পরিবেশন করবেন।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শিক্ষা
ঢাবিতে লাখো কণ্ঠে জাতীয় সংগীতের মহড়া