ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেছেন ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিখেল ফুল স্কেয়ার।
সোমবার ভিসির অফিসে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এবং স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি সেন্টারের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ঢাবি ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি সেন্টারের পরিচালক প্রফেসর ড. সিকদার মনোয়ার মুর্শেদ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাত করলেন ডেনমার্কের প্রফেসর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেছেন ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিখেল ফুল স্কেয়ার।





