রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে কর্ণেল উমর ফারুকের ছেলে সিফাত তাসমিন ঐশিক জিপিএ-৫ পেয়েছে। তবে ঐশিকের দাবি বাবা নয় মায়ের ভূমিকা অসাধারণ। মায়ের কারণে জিপিএ-৫ পেয়েছে।
মা সানজানা পেশায় একজন শিক্ষক। তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার বাইরে নিজের দুই ছেলেকে সামলাতে হয়। ঐশিক বড়। মা সানজানা বলেন, ঐশিক ৫ম ও অষ্টম শ্রেনীতেও জিপিএ -৫ পেয়েছে। ছেলেকে তিনি বুয়েটে পড়াতে চান। তবে ছেলের স্বপ্ন সে বড় ব্যাংক কর্মকর্তা হবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400330761.jpg[/img]
কথা হয় অপর এক অভিভাবক ইশরাত জাহান চৌধুরীর সাথে। তাঁর দুই ছেলে। ছোট ছেলে কাজী ইবতিশান ফাহিম। বাবা কাজী তৌফিকুল ইসলাম আর্মি অফিসার।
ফাহিম টাইমনিউজবিডি'কে জানায়, আমার আব্বু-আম্মুর স্বপ্ন, আমাকে ডাক্তার হিসেবে দেখা। তবে আমার ছোট বেলার স্বপ্ন আমি বিদেশে চলে যাবো। সেখানে এমন কিছু করবো যাতে দেশের নাম উজ্জ্বল হয়।
জার্মানীতে গিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ে সেখানেই একজন ইঞ্জিনিয়ার হিসেবে থেকে যেতে যায় ফাহিম।
তাহমিদের স্বপ্ন আইবিএ-এর টিচার হবে
সেনাবাহিনীর কর্ণেল বাকি বিল্লাহর একমাত্র ছেলে তাহমিদ। স্বপ্ন দেশের উচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে পড়ালেখা শেষ করে সেখানেই টিচার হিসেবে যোগদান করবে। সেজন্য সে এইচএসসি-তে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজেই বিজনেস বিভাগেই ভর্তি হবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400330793.jpg[/img]
মা পলি টাইমনিউজবিডিকে বলেন, তাহমিদ একমাত্র ছেলে হলে হবে কি? বেয়াড়া ছেলে। একদম কথা শুনতে চায় না। তবে পড়ালেখার বেলায় পটু। কাউকে বলতেও হয় না পড়তে হবে। ওর নিজের এই প্রয়োজনে আমি শতভাগ সেটিসফাইড।
পেশায় একজন গৃহিণী হলেও সব বিষয়ে সচেতন দাবি করে তিনি বলেন, আমি চাই ছেলে তার স্বাধীন স্বপ্ন নিয়ে বড় হোক। সে জন্য কোনো কাজে বাঁধা দেই না। তবে ছেলে আমার চেয়ে বাবার কথা বেশি গুরুত্ব দেয় বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ১৭ মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শিক্ষা
ঐশিক বড় ব্যাংক কর্মকর্তা হতে চায়
রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে কর্ণেল উমর ফারুকের ছেলে সিফাত তাসমিন ঐশিক জিপিএ-৫ পেয়েছে। তবে ঐশিকের দাবি বাবা নয় মায়ের ভূমিকা অসাধারণ। মায়ের কারণে জিপিএ-৫ পেয়েছে।





