কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’ গ্রপের মধ্যে সংঘর্ষ সূষ্টি হয়। এসময় তার কলেজে ব্যপক ভাংচুর করে এবং ককটেল বিষ্ফোরণ ঘটায়।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কলেজের কান্দিরপাড়স্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চ মাধ্যমিকে ভর্তিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে ক্যম্পাসে অবস্থান নেয়।

দুপুর পৌনে ১২ টার দিকে অনলাইনের ভর্তি প্রক্রিয়ায় রোল নম্বর নেই এমন বঞ্চিত কিছু ছাত্রলীগ কর্মী কলেজের অফিস কক্ষের আসবাবপত্র ও গ্লাস ভাংচুর করে।

অপর গ্রুপ এতে বাধাদিলে তাদের মধ্যে সংঘর্ষ সূষ্টি হয় । এসময় কলেজ ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কিছু সময়ে জন্য ভর্তি কার্যক্রম বন্ধ রাখে কলেজ কর্তৃপক্ষ।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থীতি নিয়ন্ত্রনে আনে।কান্দিরপাড় পুলিশ পাঁড়ির এস.আই শামসুদ্দিন জানান, বর্তমানে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো: আবদুর রশিদ জানান, ‘অনলাইনের ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষের কারো হাত নেই, হয়তো ভর্তি বঞ্চিতরাই অফিস কক্ষের চেয়ার -টেবিল ও গ্লাস ভাংচুর করেছে, তবে ভাংচুরের বিষয়টি আমি নিশ্চিত নই, বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’ ভাংচুরের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ছাত্রলীগের দায়িত্বশীল কোন নেতার মন্তব্য জানা যায়নি।

এসএইচ