চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে আলাউল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।
হাটহাজারী থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসএইচ/এমকে





