ডেঙ্গু শনান্তকরণ কিটের অভাবে আজ ঢাবিতে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে।
ঢাবির চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত বলেন, গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু নির্ণয় কার্যক্রম শুরু হয়। ওই দিন ১৬৮ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার ১৫০ শিক্ষার্থীর রক্তের নমুনা নেয়া হয়। এর প্রতিবেদন গতকাল দেয়া হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ৮ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। মাঝে শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় এ কার্যক্রম বন্ধ ছিল। আরগতকাল ১৫০ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করা হয়েছে। তবে ডেঙ্গু শনাক্তকরণ কিট সংকটের কারণে সোমবার বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকবে।
জানা গেছে, ঢাবিতে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় সহযোগিতাকারী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যে প্রতিষ্ঠান তাদের কিট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে তারা কিট পাননি। সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়, মঙ্গলবারের আগে কোনো কিট পাওয়া যাবে না।
প্রসঙ্গত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই রাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির। এর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ডেঙ্গু–আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেড





