ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসার সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাবির প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর আমজাদ আলী বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ক্ষয়-ক্ষতি তেমন কিছু হয়নি।

জিয়াউর রহমান বলেন, সকাল ৯টার দিকে ঢাবির ভিসির বাসার সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে। তবে এই আগুন লাগার ঘটনায় বিশেষ কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এমবি