জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের চতুর্থ বর্ষ অনার্স এবং ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা যথাক্রমে আগামী ১১ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

পরীক্ষা দুটির বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info অথবা www.nu.edu.bd) পাওয়া যাবে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ