ইচ্ছে আমার
মেহেদী হাসান
ঘর থেকে আজ বাহির হওয়া
আকাশ ছোয়ার প্রাতে
মনটাকে আজ হারিয়ে দেয়া
ঘাস সবুজের বুকে।।
রোদের ঐ ভেবসা হাওয়ায়
করবে ছাই কালো
ছড়িয়ে দিব আজ সকল মাঝে
দিগ দিগন্তের আলো।।
পাখির ডানায় উড়বো আজি
ভাসবো ঘুড়ির ভেলায়
স্বপ্ন পূরীর দেশটা আমার
সাজাবো রঙিন সুতোয়।।
এমএম





