ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)'র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার পালিত হবে।
ইবিসাস ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল ক্যাম্পাসে রজত জয়ন্তী উদযাপন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শোভাযাত্রার নেতৃত্ব দিবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আফজাল হোসেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ,অনুষদীয় ডিনবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা,প্রক্টর,পরিবহন প্রশাসক, আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ,ইবিসাস'র সাবেক ও বর্তমান সাংবাদিকবৃন্দ।
শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিসি-তে অবস্থিত ইবিসাসের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে মিলিত হবে। কেক কাটার মধ্য দিয়ে রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
প্রগতিশীল চিন্তাচেতনাকে ধারণ করে ১৯৮৯ সালের এই দিনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মলাভ করে ইবিসাস। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ অবধি ইবি ক্যাম্পাসের সকল কর্মকর্তাকে সবার কাছে উপস্থাপন করতে পড়ালেখার পাশাপাশি নিরলস পরিশ্রম করে যাচ্ছে ইবিসাসের একঝাক তরুণ উদ্যোমী সাংবাদিকরা।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]