ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংর্ঘষের সূত্রপাত হয়। এতে উভয় গ্রুপের ১০-১২ জন ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান,ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি নিপা ও সাবেক সাধারণ সম্পাদক মিশৌরির পক্ষের মধ্যে এ সংঘর্ষ চলছে।
অপরদিকে,হলের বর্তমান সভাপতি খাদিজাতুল কুবরাকে কক্ষে আটক করে সাবেক সভাপতি নিপা ও বর্তমান সাধারণ সম্পাদক নাবিলার কর্মীরা নির্যাতন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সাবেক সভাপতি নিপার সহযোগী নাবিলাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানকে কল করা হলে তিনি বলেন, আমি একটা মিটিং এ আছি। আমি এ বিষয়ে পরে কথা বলবো।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
ঢাবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ