সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইসলাম বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বৈষম্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন মাদ্রাসা ছাত্ররাকারও দয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না। তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়েই বিশ্ববিদ্যালয়েআসন নিশ্চিত করেতে সক্ষম। কিন্তু প্রশাসনের একমুখো আচরনের কারনে মাদ্রাসা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিষয়ে ভর্তিতে বাধা দেয়া হচ্ছে। বক্তারা এমন অন্যায় আচরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টের প্রতি আহবান জানান।
মহানগরী মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক এম. গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ শোয়াইব,মুহাম্মদ ইলিয়াস,আবু সায়েম ফোরকান,সৈয়দ মু. মহসিন,হাফেজ জয়নাল আবেদীন,মহিউদ্দিন খান,জসিম উদ্দিন মানিক,আমান উল্লাহ প্রমুখ।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





