প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট কমিটির আয়োজনে নারীদের আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতার শুরু হয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের নারী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। আর সার্বিকভাবে সহযোগিতা করছে সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটিস স্টাডিজ (সিএমএমএস)।
কেএইচ





