ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই পুনর্মিলনী উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের চেয়ারপারসন ও দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ রায়।
অনুষ্ঠানে ১৯৪৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তীর্ণ সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।
এআর





