ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরকম কোনো ইলেক্ট্রনিক যন্ত্র আনা যাবে না বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমআর





