আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হওয়াসহ ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অন্য দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। কলেজের সব কয়টি হলে তল্লাশি চালিয়ে ৩টি ককটেল, বিস্ফোরক তৈরির উপাদান, ৪টি চাপাতি, ৬টি রামদা, রড ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে একটার দিকে দু'গ্রুপে সংঘর্ষ শুরু হয়। আসন্ন কমিটিতে পদ পেতে আধিপত্য বিস্তার করতে এ সংঘর্ষে জড়িয়েছে রিংকু ও সোহেল গ্রুপ।
সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
ডিএমপির যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, একটি সংঘাতপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। হল সুপারদের উপস্থিতিতে হলে তল্লাশি চালানো হয়েছে। সন্দেহভাজন ১২-১৩ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, দুষ্কৃতকারী ও অস্ত্রধারীরা যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সংঘর্ষের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হওয়াসহ ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।





