“পুষ্টি নিরাপত্তা পেতে চাই, পশুপালন শিক্ষার বিকল্প নাই“ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে এ্যানিমেল হাজবেন্ড্রি দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যানিমেল হ্যাজবেন্ড্রী এসোসিয়েশন (বাহা) ও পশুপালন অনুষদ এর উদ্যোগে সকালে পশুপালন অনুষদের প্রধান ফটক থেকে হাতি, ঘোড়া ও মহিষের গাড়ি, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন পশুপালন অনুষদের ডীন এস ডি চৌধুরী, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, পবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রফেসর ড. মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক ড. মেসবাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু ।
এসএইচ





