ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র আরিফুর রহমানের ওপর হামলা করেছে ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রণ এবং তার কর্মীরা।
বুধবার সন্ধ্যায় চারুকলা অনুষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বলেন, শিক্ষার্থীকে হামলার খবর শুনেছি। হামলায় জড়িত রণ নামে একজনের কথা জানতে পেরেছি।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





