রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে। বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলে লন্ডনে দেয়া এক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কাজ করেন তারা।
এ সময় রাবি শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব এর সঞ্চালনায় এক সমাবেশ করেন নেতাকর্মীরা। এখানে বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা,সহসভাপতি রানা চৌধুরী,রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা বলেন,তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দৃষ্টতামূলক বক্তব্য দেয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিচার করতে হবে। তারেক রহমান বঙ্গুবন্ধুকে নিয়ে জঘন্য মিথ্যাচার করে প্রমাণ করেছে সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
তারা তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং বাংলাদেশে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]