তৃতীয় ধাপে পেছালো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম।

এর আগে ২২-২৬ ফেব্রুয়ারি ২০১৫ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে নোবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক মো.মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত এবং একই সাথে (১মার্চ থেকে ৫মার্চ) নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ মার্চ ‘এ’ মেধাতালিকা ১-৩০০ পর্যন্ত। ২ মার্চ ‘এ’ মেধাতালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও কোটার মেধাতালিকার প্রথম ১০ জন। ৩ মার্চ ‘বি’ মেধাতালিকা ১-৩০০ পর্যন্ত। ৪ মার্চ ‘বি’ মেধাতালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও কোটার মেধাতালিকার প্রথম ১০ জন। ৫ মার্চ ‘সি’ মেধাতালিকা ১-১০০ পর্যন্ত ও কোটার মেধাতালিকার প্রথম ০২ জন। ৫ মার্চ ‘ডি’ মেধাতালিকা ১-১০০ (বিজ্ঞান), ১-৮০ (বাণিজ্য) এবং ১-৬০ (মানবিক) পর্যন্ত ও কোটার মেধাতালিকার প্রথম ০৫ জন (বিজ্ঞান/বাণিজ্য) ভর্তি হতে পারবে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধাক্রমানুসারে ভর্তি করা হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nstu.edu.bd/) পাওয়া যাবে। তবে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আবাসনের কোন ব্যবস্থা নেই বলেও জানানো হয়।

কেএইচ