খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ২০১৪-২০১৫ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন( Submission) শেষ হবে১৪ অক্টোবর মঙ্গলবার রাত ১১টা ৫৯মিনিটে ।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন ( Submission) শুরু হয়।
মোবাইল এসএমএ এর মাধ্যমে আবেদন ফিস প্রদান শেষ হবে ১৫ অক্টোবর বুধবার রাত ১১টা ৫৯ মিনিট।
৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্তভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার সোমবার বিকেলে এসব তথ্য জানান।
ইআর





