আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ২টি ইভেন্টে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির সিটি অফিসে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের কাছে হস্তান্তর করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক বিবৃতিতে সোমবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
অর্জিত এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
এমএ
শিক্ষা
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় বিজয়ী জাতীয় বিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ২টি ইভেন্টে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির সিটি অফিসে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের কাছে হস্তান্তর করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক বিবৃতিতে সোমবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানান।





