বাংলাদেশে গ্রীন টেকনোলোজি বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে আজ এক চুক্তি স্বাক্ষর হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. কামাল উদ্দিন ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, গ্রীনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম সাইফুল মজিদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি’র পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ব যখন সবুজের দিকে ঝুঁকছে সেখানে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই কর্মপরিবেশ গ্রীন করতে হবে।
নাজিব





