রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। অবৈধ উপায়ে শিক্ষার্থী ভর্তিতে ব্যর্থ হয়েমঙ্গলবার দুপুরে তারা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিলো। দুপুর সাড়ে ১২টার দিকেনেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে আসেনকলেজ ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান ববিন। তারাবেশ কয়েকজন শিক্ষার্থীকে অবৈধ উপায়ে ভর্তির দাবি করেন। কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি। এ নিয়ে নেতাকর্মীরা কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা চেয়ার ভাংচুর করে। এ ঘটনায় ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মু. হবিবুর রহমান বলেন,সকালথেকে দুপুর ১২টা পর্যন্ত মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি চলছিলো। দেড়টার দিকে স্থানীয় কিছু যুবক এসে ভর্তির দাবিতে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অল্প সময়ের জন্য ভর্তি কার্যক্রম বন্ধ হয়। পরে তা স্বাভাবিক হয়ে আসে।
অভিযোগ অস্বীকার করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন-হামলাকারীরা বহিরাগত।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





