ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস।

বুধবার রাত ১০টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ছাত্রলীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু এবং চার সদস্য হলেন-শামীম হোসেন খান, আবুজর গিফারী গাফফার, আহমেদ মাহফুজ সাজন ও হিরন।

সাইফুল ইসলাম আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এবং অমিত কুমার দাস ইংরেজী বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র।

কেএইচ