চট্টগ্রাম কলেজে ফের পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুরের এ সংঘর্ষে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজ আহমেদ জানান, গত দুইদিনের সংঘর্ষ ও ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন করতে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগত ও নিয়মিত শিক্ষার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের নেতৃত্বে কর্মীরা কলেজে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
এমই





