কুষ্টিয়ার দৌলতপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল করার চেষ্টা এবং মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন জানান, দৌলতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল রাখার অপরাধে পাঁচজন, নকল করার অপরাধে দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে (কারিগরী শাখা) ৫ জন ও নুরুজ্জামান বিশ্বাস কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]