ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিজয় লাভ করেছে আওয়ামী লীগ ও বামদল সমর্থিত নীলদল। সমিতির ১৫ পদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদাদল একটি পদও পায়নি।
সভাপতি নির্বাচিত হয়েছেন সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। তিনি আগেও শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট ও ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদ। কোষাধ্যক্ষ বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সিনেট ও ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনেট সদস্য অধ্যাপক ড. আফতাব আলী শেখ।
সদস্য নির্বাচিত হয়েছেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভুইয়া, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাজিন আজিজ চোধুরী, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহামান, মার্কেটিং বিভাগের অধ্যাপক মুবিনা খন্দকার ও আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ।
নির্বাচনে সাদাদলের সভাপতি প্রার্থী ছিলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান, সহ-সভাপতি সিনেট সদস্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিস বিভাগের অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।
সাদাদলের সদস্য প্রার্থী ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম, দর্শন বিভাগের অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক এস এম হাসান তালুকদার, সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রাব্বানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল করিম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা শাহনাজ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হোসনে আরা।
জেএ





