খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির বাস্তবায়ন ও মাহমুদুর রহমান মান্নার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে একটি মিছিল কলেজ ক্যাম্পাস ও আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্র মিলনায়তন সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ শামীম, আশরাফুল করীম, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ নেতা জহিরুল হক হীরা, ওয়াহিদুর রহমান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএইচ