জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শহীদ মিনারে কালো পতাকা উত্তোলনের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ- উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, অনুষদ ডীন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, অফিসার, কর্মচারী, ছাত্রনেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, অ্যালামনাই এ্যাসোসিয়েশন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্র সংগঠন, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিভিন্ন বিভাগ সহ অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার, প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে বিশ^বিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

রাইয়ান/জারিফ