জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই শিশু শ্রমিককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আল বেরুনী (সম্প্রসারিত ভবন) হল শাখার দফতর সম্পাদক শাহরিয়ার আবুল খায়ের নেহাল।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবুল খায়ের রাতে তার বান্ধবীকে নিয়ে নুরুর দোকানে খেতে আসেন। এ সময় সে দোকানের শিশু শ্রমিক ফয়সালকে পাশের লিটনের দোকান থেকে কোক আনতে বলেন। ফয়সাল কোক আনতে গিয়ে দোকান বন্ধ পায়।
সে কথা শাহরিয়ার আবুল খায়েরকে এসে বললে তিনি ফয়সালকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং দোকানের আরেক শিশু শ্রমিক নূর হোসেনকে পুনরায় কোক আনতে পাঠান। নূর হোসেনও ফিরে এসে দোকান বন্ধ থাকার কথা জানান। এতে শাহরিয়ার আবুল খায়ের ক্ষুব্ধ হয়ে দোকানের সামনে রাখা জ্বালানির লাকড়ি দিয়ে ফয়সাল (১৪) ও নূর হোসেনকে (১৫) বেধড়ক পেটাতে থাকেন।
পরে অন্য শিক্ষার্থীরা এসে ফয়সাল ও নূর হোসেনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, ঘটনার সত্যতা শিকার করেন।
এআই





