ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার বেলা ১১টার দিকে তারা এ মিছিল করে। এতে অধিকাংশ বহিরাগত ক্যাডার ছিল বলে প্রত্যাক্ষদর্শীরা নিশ্চিত করেছে। এদিকে বন্ধ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মছিল করলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মিছিল বের করে ইবি শাখা ছাত্রলীগ। সোমবার ইবি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটিতে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে শেষ হয়। এদিকে বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগের বহিরাগত ও ক্যাম্পাসের আসপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে সংশ্লিষ্টরা। তবে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলেও নিরব ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বহিরাগতের বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের নেতা-কর্মীদের সাথে ছাত্রলীগের সাবেক নেতারাও মিছিলে অংশ নেয়। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিষয়টি তিনি অস্বীকার করেন।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ত ম লোকমান হাকিম বলেন, 'ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা মোটেও কাম্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যান্তরে বহিরাগত প্রবেশের বিষয়ে কঠোর অবস্থানে আছে।'
তিনি আরো বলেন, 'প্রশাসনের সাথে আমার কাথা হয়েছে। তারা বহিরাগত নির্মুলের ক্ষেত্রে আমাদের সহায়তার আশ্বাস দিয়েছে।'
কেএইচ





