ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গ ইউনিটে ১১৭০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জনকে লড়াই করছে।

সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর