জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বামপন্থী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দ্বাদশ সম্মেলন বুধবার বেলা ১২টায় র‌্যালির মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। সন্ধ্যায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাবি শাখা আহ্বায়ক মৈত্রী বর্মনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার্দন দত্ত নান্টু।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ