রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় হলের টিভি রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক এস এম ওমর ফারুক বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হল প্রাধ্যাক্ষ প্রফেসর ড. এম এম একরাম উল্লাহ, রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা সকল সাম্প্রদায়িকতাকে ভুলে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মুহাম্মদ সালেহ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআইএস